ঢাকা, মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ৩ ১৪৩৩

রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

রাজধানীর তিতুমীর কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বনানী থানার ডিউটি অফিসার বিকিরণ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তিতুমীর কলেজের সামনে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের সদস্যরা উপস্থিত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এমএইচ