ঢাকা, বুধবার   ১৮ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ৩ ১৪৩৩

প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন কাল, উৎসবের আমেজ

‎লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২৪ এএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার | আপডেট: ০৯:৪৬ এএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার

আগামী ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের এই সফরকে ঘিরে জেলাজুড়ে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। 

দীর্ঘদিনের অবহেলিত এই সীমান্ত জেলার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বড় ধরনের প্রত্যাশা জেলাবাসীর।

‎আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দীর্ঘ ২২ বছর পরে লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে কেন্দ্র করে সীমান্ত জেলা লালমনিরহাটে এখন উৎসবের আমেজ, সাজ সাজ রব।

চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি বিভিন্ন স্থাপনা, সড়ক ডিভাইডার, রাস্তা মেরামতে ব্যস্ত সময় পার করছেন সবাই। 

প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে রাজনৈতিক প্রস্তুতির পাশাপাশি সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা।

‎এই সফরকে সফল এবং স্মরণীয় করে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে বিরতিহীনভাবে কাজ করে চলেছেন। তাদের প্রত্যাশা লালমনিরহাটের মানুষের জীবন মান উন্নয়নে অবদান রাখবে প্রদানমন্ত্রীর এই সফর।

‎সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এভিয়েশন এন্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ প্রথম জাতীয় এরোজিনিয়াস প্রতিযোগীতায় অংশগ্রহণ, মহেন্দ্রনগর পানি নিষ্কাষণ খাল পুনঃখননের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় এবং শেষে কালেক্টরেট মাঠে আলোকিত লালমনিরহাট অনুষ্ঠানে যোগ দিবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে তিস্তা মহাপরিকল্পনা থেকে শুরু করে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ সব ক্ষেত্রেই উন্নয়নের প্রত্যাশা জেলার মানুষের।

এএইচ