মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৯ এএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
তিনি বলেন, তেজগাঁও ফায়ার সার্ভিস থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশনের দুইটি, কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও একটি ইউনিট পথে রয়েছে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এএইচ
