ঢাকা, বুধবার   ১৮ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ৪ ১৪৩৩

গুলশানে অরাজকতা সৃষ্টির মিটিং, আ.লীগ নেতা কাজী মুক্তা গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪৭ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতৃস্থানীয় সদস্য কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্তা গ্রেপ্তার করেছে এসআরবি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে উত্তরার কসাইবাড়ি হতে এসআরবি-১ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার পরবর্তীতে মোস্তাফিজুল ইসলাম মুক্তারকে এসআরবি-১ কার্যালয়ে নেওয়া হয়েছে।

উক্ত ব্যক্তি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

এসআরবি জানায়, গুলশানে নামমাত্র অফিস নিয়ে ঢাকা মহানগর এলাকায় যুবলীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের একত্রে করে নভেম্বর ও ডিসেম্বর মাসে অরাজকতা তৈরির লক্ষ্যে প্রতিদিন মিটিং ও সমন্বয় সাধন করছে বলে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়।

এএইচ