এবার ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে আগুন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:০১ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার
এবার ময়মনসিংহের তারাকান্দায় মুখ বেঁধে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলার রামপুর ইউনিয়নের সীমান্ততলি বাজারের গ্রামীণ ব্যাংক শাখায় এই এই ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিন দুর্বৃত্তরা মুখ বেঁধে আগুন দিচ্ছে। আগুন দেওয়ার সময় এক জনকে জ্বালানি ছিটিয়ে দিতে দেখা যায়। এতে আগুন জ্বলে উঠে।
সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপক মো. জয়কুল ইসলাম গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটিতে ভবনের বারান্দা ও কেচিগেইট দেখে মনে হচ্ছে আগুনের ভিডিওটি রামপুর গ্রামীণ শাখার। তবে, ভিডিওতে আগুন যেভাবে ছড়িয়ে পড়তে দেখা গেছে- সে অনুযায়ী ক্ষতি হয়নি। শাখার দুটি মিটার ও তার পুড়ে গেছে। আমি আজ বিকেলে থানায় সাধারণ ডায়েরি করেছি।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি রামপুর গ্রামীণ শাখার নয়। অন্য কোন জায়গার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় শাখা ব্যবস্থাপক সাধারণ ডায়রি করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএইচ
