ঢাকা, বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ৪ ১৪৩৩

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৬ এএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৮:২৭ এএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৮ নভেম্বর)  দিবাগত রাত টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়েছে। তিনি সেখানে পরিবার নিয়ে বসবাস করছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা তিন নম্বর সেক্টরের দুই নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে এখন পর্যন্ত ৫টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে তার নিজ উপজেলা বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় ৩টি মামলা দায়ের করা হয়।

৫ আগস্ট সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে একটি এবং অপর নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন বাদী হয়ে পৃথক হত্যা মামলা দায়ের করেন।

এএইচ