আজও উত্তাল গাজীপুর, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০১:৪৪ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
গাজীপুরে সালনা ও শ্রীপুরে শ্রমিক অসন্তোষের জেরে উত্তাল। বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রায় আড়াই ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরে অবরোধ করে রাখে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছাত্রভঙ্গ করে দেয়।
বৃহস্পতিবার সকালে গার্মেন্টস পরিস্থিতি ও মহাসড়ক পরিস্থিতি ভালো থাকলোও বেলা বাড়ার সাথে সাথে শ্রীপুর ও সালনাতে শ্রমিক অসন্তোষ দেখা দেয়।
শ্রীপুর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে শ্রমিকদের সরিয়ে দিলেও পরবর্তীতে সকাল ১০টার দিকে পুনরায় ওই মহাসড়ক অবরোধ করে কয়েকটি কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা।
সাড়ে দশটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনায় মহাসড়ক অবরোধ করে দুটি কারখানার পোশাক শ্রমিকরা। পুলিশ এসে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে আধাঘন্টা পর ওই মহাসড়ক ছেড়ে যায় শ্রমিকরা।
অপদিকে, শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রায় আড়াই ঘন্টা বিচ্ছিন্নভাবে অবরোধ করে রাখে।
উদ্ভুত পরিস্থিতিতে কারণে আজকের জন্য ওই এলাকার বেশ কিছুকারখানায় ছুটি দেয়া হয়েছে। এছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে অর্ধশত কারখানা।
এএইচ
