ঘন কুয়াশায় সোয়া ২ ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৭ এএম, ২৩ নভেম্বর ২০২৬ সোমবার | আপডেট: ১১:১৯ এএম, ২৩ নভেম্বর ২০২৬ সোমবার
ঘন কুয়াশার কারণে সোয়া ২ ঘণ্টা স্থগিত থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।
সোমবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সালাম জানান, আজ ভোর রাত ৩.২০ মিনিটে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্থগিত করা হয়। ২ ঘণ্টা ২০ মিনিট স্থগিত থাকার পর ঘন কুয়াশা কমে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।
তিনি জানান, এখন সব ফেরি পূর্ণ যাত্রী নিয়ে নির্বিঘ্নেই চলাচল করতে পারছে।
এএইচ
