সিরাজগঞ্জে বাস-সিএনজি সংর্ঘষ, নিহত ২
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২৯ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ বুধবার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাস-সিএনজির সংর্ঘষে ২ জন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাত ৮ টার দিকে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, সিএনজিচালক উল্লাপাড়া পৌরশহরের ঘোঁষগাঁতী এলাকার তাহেরের ছেলে মোনাফ ও একই এলাকার বাসু পালের ছেলে চন্দল পাল।
তিনি জানান, রাত ৮টার দিকে উল্লাপাড়া থেকে একটি সিএনজিটি শাহজাদপুর যাওয়ার পথে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় বিপরীতমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে সিএনজি চালকসহ দুইজনের মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও বাসের চালককে আটক করে।
এমএইচ
