সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন আটক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৫০ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজীব ঘোষ নামে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন আইনজীবী ও সাধারণ মানুষ।
বৃহস্পতিবার সকাল ১১টা ১৭ মিনিটে এ ঘটনা ঘটে।
এতে এক আইনজীবী আহত হয়েছেন। বিস্ফোরণের পর আদালতপাড়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।
ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে রাজীব ঘোষ নামে একজনকে আটক করেন আইনজীবী ও সাধারণ মানুষ। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এর আগে গত ৯ নভেম্বর সন্ধ্যায় সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
পরদিন সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে মামলা করেন। পরে ওই মামলায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
এএইচ
