হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০১৫
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২৪ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার
দেশজুড়ে হামের উপসর্গে গত এক দিনে আটজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫ জন।
শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৮০ জন।
অন্যদিকে চলতি বছরে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬০৮ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাথ ৬৩ হাজার ৭৬৯ জন।
প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়াদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহের দুজন করে রোগী রয়েছে। এছাড়া সিলেট ও খুলনায় মারা গেছে একজন করে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে নিশ্চিত হাম রোগী ৫৪ জন এবং হামের উপসর্গ মিলেছে ৯৬১ জনের শরীরে।
প্রতিবেদন আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।
এমএইচ
