ঢাকা, রবিবার   ২৯ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩৩

গ্রেপ্তার সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ রবিবার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানাকে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় মনিরুলের দুই শ্যালককেও আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করে ডিবির প্রধান মো. শফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। এরপর মিরপুর ডিওএইচএস থেকে শায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করা হয়। শায়লা ফারজানার রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শায়লা ফারজানা ১৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।  ২০২৪ সালের পট পরিবর্তনের পরে  ৮ সেপ্টেম্বর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেয়া হয়।