জামালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২৩ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ রবিবার
জামালপুরের ইসলামপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ইসলামপুর পৌরসভার পলবান্ধা উজানপাড়া রেলক্রসিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০), চর গোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং একই এলাকার রসুল মোল্লার ছেলে সোহেল (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী বেগুনবোঝাই একটি ট্রাকের সঙ্গে ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অপরজনকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবাইদা সুলতানা তমা জানান, আহত তিনজনকে হাসপাতালে আনা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুরে রেফার করা হয়েছিল।
ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএইচ
