ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

কুমুদিনী ট্রাস্ট্রের পাটের গুদামে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০১:১৭ পিএম, ৬ আগস্ট ২০২২ শনিবার

নারায়ণগঞ্জ নগরীর খাঁনপুর এলাকার কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট্রের পাটের গুদামে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার বেলা ১১টার দিকে আগুনের সুত্রপাত। 

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, গুদামটিতে ইন্টারন্যাশনাল জুট টের্ডাস নামের একটি প্রতিষ্ঠানের কাঁচা পাট মজুত করা ছিল। সেখানে শ্রমিকরা কাঁচা পাট প্যাকেটিংয়ের করছিলেন। এর এক পর্যায়ে বেলা ১১টায় ৬ নম্বর গুদামের এই শাখাটিতে হঠাৎ আগুন দেখে চিৎকার করে দ্রুত বেড়িয়ে যান শ্রমিকরা। 

পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আগুনে গুদামের ভেতরে থাকা কাঁচা পাট পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

আগুনের সূত্র জানা যায়নি, তদন্ত কমিটি করা হচ্ছে। সে কমিটি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে বলে জানান তিনি।

এএইচ