ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

ব্রাজিলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে উরুগুয়ে

প্রকাশিত : ০৪:৪১ পিএম, ২৬ মার্চ ২০১৬ শনিবার | আপডেট: ০৪:৪১ পিএম, ২৬ মার্চ ২০১৬ শনিবার

bdফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ খেলায় পিছিয়ে পড়েও ব্রাজিলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে উরুগুয়ে। নিজেদের মাঠে দুর্দান্ত শুরু করে ব্রাজিল। প্রথম মিনিটেই একটি সঙ্গবদ্ধ আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে দেন ডগলাস কোস্টা। এরপরও আক্রমণের ধারা অব্যাহত রেখে ২৬ মিনিটে রেনাতো গোল করে ব্যবধান বাড়ান ২-০ তে। ৩১ মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার কাভানি গোল করে ব্যবধান কমান। এরপর ৪৮ মিনিটে দুর্দান্ত ফর্মে থাকা সুয়ারেজ গোল করে ২-২ এ সমতা আনেন। বাকি সময়ে আর গোল না হলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিলকে।