ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

জার্মানিকে ৩-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড

প্রকাশিত : ০৪:১৪ পিএম, ২৭ মার্চ ২০১৬ রবিবার | আপডেট: ০৪:১৪ পিএম, ২৭ মার্চ ২০১৬ রবিবার

Englang winআন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় পেয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানিকে ৩-২ গোলে হারিয়েছে তারা। খেলার শুরু থেকেন আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। ৪৩ মিনিটে ডি বক্সের বাইরে খেকে টম ক্রুসে জোড়ালো শট বল জালে আশ্রয় নিলে উল্লাসে ফেটে পড়ে জার্মান সমর্থকরা। এরপর ৫৭ মিনিটে গোমেজ হেডে গোল করলে ২-০ তে এগিয়ে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। খেলার ৬১ মিনিটে কানে গোল করে ব্যবধানকমান ২-১ এ। আর ৭৫৬ মিনিটে বারদে দর্শনীয় ব্যাক হিলে গোল করে সমতা আনেন ২-২ গোলে। এরপর ৯০ মিনিটে দিয়ের গোল করলে ৩-২ গোলের জহয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।