ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

জারিনা ডায়াসকে হারিয়েছেন সেরেনা উইলিয়ামস

প্রকাশিত : ০৯:৫০ এএম, ২৭ মার্চ ২০১৬ রবিবার | আপডেট: ০৯:৫০ এএম, ২৭ মার্চ ২০১৬ রবিবার

মিয়ামি ওপেন টেনিসের জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস। তৃতীয় রাউন্ডে জারিনা ডায়াসকে হারিয়েছেন তিনি। শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসের সঙ্গে প্রথম সেটে সমান তালে লড়েন কাজাকিস্তানের জারিনা ডায়াস। সেট হারেন ৭-৫ গেমে। এরপর দ্বিতীয় সেটে ঘুড়ে দাড়ানোর চেষ্টা করেন জারিনা। তবে সেরেনার পাওয়ার শট ও প্লেসিংয়ের সামনে কুলিয়ে উঠতে পারেনি তিনি। সহজেই ৬-৩ গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন জারিনা। আর চতুর্থ রাউন্ড নিশ্চি করেন সেরেনা উইলিয়ামস। এ রাউন্ডে তিনি কুজনেতসোভার বিপক্ষে খেলবেন।