ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

নরসিংদীতে দুর্বৃত্তের হামলায় মুক্তিযোদ্ধা নিহত, সাতক্ষীরায় নারীর মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ০৬:৪২ পিএম, ২৭ মার্চ ২০১৬ রবিবার | আপডেট: ০৬:৪২ পিএম, ২৭ মার্চ ২০১৬ রবিবার

Murderনরসিংদীর শিবপুরে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। সাতক্ষীরার মৎস্য ঘের থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার রাতে শিবপুরের বিরাজনগর বাজার থেকে বাড়ি ফেরার সময় মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে কুপিয়ে জখম করে দূবৃর্ত্তরা। তার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, সাতক্ষীরার বিনেরপোতা এলাকার একটি মৎস্য ঘেরের পাশে এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে জানায় নিহতের নাম সরলা দাশ। শনিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি।