ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

কাল ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড

প্রকাশিত : ০১:০৬ পিএম, ২৯ মার্চ ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০১:০৬ পিএম, ২৯ মার্চ ২০১৬ মঙ্গলবার

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। দিল্লির ফিরোজ শাহ কোটলায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। সুপার টেনের দ্বিতীয় গ্র“পের অপরাজিত থেকে গ্র“প চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে নিউজিল্যান্ড। আর প্রথম গ্র“প থেকে ৪ ম্যাচে ৩টি জয় নিয়ে দ্বিতীয় স্থান থেকে সেমিফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। ২০১০ সালে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের মত শিরোপা  জিতে ইংল্যান্ড। এদিকে, টি- টোয়েন্টি ফর্মেটে একবারও জয়ের কাপ ছুতে পারেনি কিউরা। তাই এবার টুর্নামেন্টের জয়ের লক্ষ্যে প্রথম থেকেই দারুণ পারফর্মেন্স দেখাচ্ছে নিউজিল্যান্ড।