ঢাকা, বুধবার   ০৭ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২২ ১৪৩৩

টঙ্গীতে ট্রেন থেকে পড়ে একজনের মৃত্যু

প্রকাশিত : ০৫:০৭ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার

গাজীপুরে টঙ্গীর তিস্তা গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আনুমানিক ৩৫ বছর বয়সি ওই ব্যক্তি তিস্তা গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে একটি ট্রেনের ছাদ থেকে পড়ে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কর্তব্যরত মৃত ঘোষণা করেন। তার পরিচয় জানা যায়নি। নিহতের পরনে জিন্সের প্যান্ট ও শার্ট রয়েছে।

 

আর/টিকে