ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

সেমি ফাইনালে ইংল্যান্ডকে জয়ের জন্য ১৫৪ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড

প্রকাশিত : ০৯:১৮ পিএম, ৩০ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ১১:৩১ পিএম, ৩০ মার্চ ২০১৬ বুধবার

nz batটি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমি ফাইনালে ইংল্যান্ডকে জয়ের জন্য ১৫৪ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। দিল্লীতে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই হাত খুলে খেলতে থাকে নিউজিল্যান্ড। দলীয় ১৭ রানে ১৫ রান করা গাপটিলকে হারালেও রানের চাকা সচল রাখে অধিনায়ক উইলিয়ামসন ও মুনরো। ৪ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছেন মুনরো। উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৩২ রান। এছাড়া এন্ডারসন ২৮ রান করলে ৮ উেিকটে ১৫৩ রান করে নিউজিল্যান্ড।