ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

গোপালগঞ্জে ২গ্রুপের সংঘর্ষে ১বৃদ্ধ নিহত

প্রকাশিত : ০৫:০০ পিএম, ১ এপ্রিল ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:০০ পিএম, ১ এপ্রিল ২০১৬ শুক্রবার

gopalgonjআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে আলি খান নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৫ জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, মুকসুদপুর উপজেলার বর্নি গ্রামের আলি খান ও ইয়াদ আলির মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে শুক্রবার সকাল ৯টার দিকে ইয়াদ আলির লোকজন আলি খানকে লাঠি দিয়ে পিটালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকটি বাড়ি-ঘর ভাংচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।