ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ইংল্যান্ড

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২ এপ্রিল ২০১৬ শনিবার | আপডেট: ১২:৫৫ পিএম, ২ এপ্রিল ২০১৬ শনিবার

T20টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ইংল্যান্ড। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা সাড়ে ৭টায়। বিশ্বকাপের ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচটি হবে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে। এরআগে বিশ্বকাপের শিরোপার স্বাদ দু’দলই পেয়েছে। ২০১০ সালে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের উল্লাসে মাতে ইংল্যান্ড। এর দু’ বছর পর স্বাগতিক শ্রীলঙ্কাকে ৩৬ রানে হারিয়ে শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ। তাই এবারের আসরে যে দল জিতবে, তারাই হবে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন।