ঢাকা, শুক্রবার   ০৭ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৩ ১৪৩৩

তনু হত্যাকারীদের বিচারের দাবীতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন

প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ৪ এপ্রিল ২০১৬ সোমবার | আপডেট: ০৪:৪৯ পিএম, ৪ এপ্রিল ২০১৬ সোমবার

কুমিল্লায় শিক্ষার্থী সোহাগী জাহান তনু ধর্ষন ও হত্যাকারীদের বিচারের দাবীতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও ছাত্র ধর্মঘট পালন করেছে শিক্ষার্থীরা। বরিশাল নগরীর সদররোডে টাউন হলের সামনে ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা শাখা মানববন্ধনের আয়োজন করে, এতে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। তনু হত্যার বিচার দাবীতে নওগাঁয় মানববন্ধন করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ। শহরের কালিতলা সড়কের পাশে ঘন্টাব্যাপী মানববন্ধনে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩’শ শিক্ষার্থী অংশ নেয়। পাবনায় তনু ও পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র হাবিবুল্লাহ মিশুর হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়াও শেরপুর, রাজবাড়িসহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন করা হয়।