ঢাকা, মঙ্গলবার   ০৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২০ ১৪৩৩

ফিরছেন ‘সুপারহট’ বিপাশা বসু

প্রকাশিত : ০১:২৬ পিএম, ২১ অক্টোবর ২০১৭ শনিবার

বিয়ে করে পর্দার অন্তরালে চলে গিয়েছিলেন বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী বিপাশা বসু। অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের পর থেকে তাকে আর নতুন কোনো ছবিতে দেখা যায়নি। বরং স্বামীর সঙ্গেই বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়িয়েছেন বিপাশা।

নতুন খবর হচ্ছে, দেশে ফিরেছেন বিপাশা। একই সঙ্গে খুব শিগগিরই কাজে ফিরছেন তিনি। নতুন ছবির ব্যাপারে এরই মধ্যে কথা শেষ হয়েছে। নাম ঠিক না হলেও এই ছবিটি নির্মাণ করছেন বিক্রম ভাট।

এ বিষয়ে বিপাশা বলেন, অনেকটা সময় আমি ও করণ আনন্দে কাটিয়েছি। এবার দুজনই কাজে ফিরছি। তারই ধারাবাহিকতায় বিক্রম ভাটের নতুন ছবিতে কাজ করতে যাচ্ছি। বরাবরের মতো এখানেও সুপারহট বিপাশাকেই আবিষ্কার করতে পারবেন সবাই। আগামী মাস থেকেই এর কাজ শুরু হচ্ছে। আমার বিশ্বাস ছবিটি ভালো লাগবে সবার।

সূত্র : এনডিটিভি

এসএ/এআর