ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

গিজনের সাথে গোল শূন্য ড্র করলো লেভান্তে

প্রকাশিত : ০২:২৩ পিএম, ৫ এপ্রিল ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০২:২৩ পিএম, ৫ এপ্রিল ২০১৬ মঙ্গলবার

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় স্পোর্টিং গিজনের সাথে গোল শূন্য ড্র করলো লেভান্তে। শীর্ষে উঠার লড়াইয়ে ঘরের মাঠে গিজনের বিপক্ষে ম্যাচের শুরু থেকে সমান তালে লড়তে থাকে লেভান্তে। তবে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই।  দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় গিজন। তবে, বেশ কিছু আক্রমণ চালালেও গোল করতে ব্যর্থ হয় তারা। ম্যাচের শেষ পর্যন্ত কোন গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। ৩১ ম্যাচে ২৮ পয়েন্টে গিজন রয়েছে টেবিলের ১৮ নম্বরে। আর সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লেভান্তের অবস্থান টেবিলের তলানিতে।