ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

হকারদের পুনর্বাসনের আগে উচ্ছেদ না করার ঘোষণা আ জ ম নাছির উদ্দিনের

প্রকাশিত : ০৪:১৪ পিএম, ৫ এপ্রিল ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৪:১৪ পিএম, ৫ এপ্রিল ২০১৬ মঙ্গলবার

Ctg haukerপুনর্বাসনের আগে হকারদের উচ্ছেদ না করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। নগরীর জহুর হকার মার্কেট চত্বরে হকার ঐক্য পরিষদের সমাবেশে মেয়র এই ঘোষণা দেন। সেসময় হকারদের পুনর্বাসনের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি। সংগঠনের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে কেন্দ্রীয় শ্রমিক নেতা শফর আলী, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি বকতিয়ার উদ্দিন খান বক্তব্য রাখেন।