ঢাকা, মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ৯ ১৪৩৩

রাজধানীতে ৯ কেজি সোনাসহ আটক ৩

প্রকাশিত : ১২:০৫ পিএম, ২৬ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

সোনা পাচারের অভিযোগে রাজধানীর বিমানবন্দর রোড থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯ কেজি ৩৩১ গ্রাম সোনা পাওয়া গেছে।

বুধবার রাতে একটি প্রাইভেটকারসহ তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের একটি দল।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, আজ দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে ডিএমপি থেকে বলা হয়েছে।

 

/ আর / এআর