ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

যুক্তরাষ্ট্র অবৈধ ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে

প্রকাশিত : ০৯:২১ এএম, ৬ এপ্রিল ২০১৬ বুধবার | আপডেট: ১২:৩৩ পিএম, ৬ এপ্রিল ২০১৬ বুধবার

অবৈধ ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি বিশেষ ফ্লাইটে তাদের দেশে পাঠানো হয়। আরো পাঁচ শতাধিক বাংলাদেশীকে ফেরত পাঠনোর পক্রিয়া চলছে বলে জানিয়েছেন তারা। মঙ্গলবার মধ্যরাতে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরে আসেন যুক্তরাষ্ট্রে বসবাসরত ২৭ জন বাংলাদেশী। সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত এমন সন্দেহে তাদের ফেরত পাঠানো হয় বলে জানিয়েছেন এসব ভুক্তভোগী। যুক্তরাষ্ট্র থেকে আরো পাঁচ শতাধিক অবৈধ বাংলাদেশীকে ফেরত পাঠনোর প্রক্রিয়া চলছে বলেও জানান তারা। দেশে ফেরার পর ভালোবাসি বাংলাদেশ নামের একটি বেসরকারী সংস্থা তাদের সহায়তায় এগিয়ে এসেছে।