ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে জেলা প্রশাসক সহযোগিতা চেয়েছেন জনপ্রতিনিধিদের

প্রকাশিত : ১০:০৫ এএম, ৮ এপ্রিল ২০১৬ শুক্রবার | আপডেট: ১০:০৫ এএম, ৮ এপ্রিল ২০১৬ শুক্রবার

স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কনফারেন্স হলে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট শীর্ষক কর্মশালায় তিনি এই আহবান জানান। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল জলিল। বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা কর্মশালায় অংশ নেন।