ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

নির্বাচনে প্রার্থীদের লেভেল প্লেয়িং ফিল্ড নেইঃ টিপু

প্রকাশিত : ০৪:১৮ পিএম, ৮ এপ্রিল ২০১৬ শুক্রবার | আপডেট: ০৪:১৮ পিএম, ৮ এপ্রিল ২০১৬ শুক্রবার

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য আবু হাসান টিপু। জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠকে তিনি আরো অভিযোগ করেন, সরকারি দল কিংবা তার বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনী আচরণবিধির কোনো তোয়াক্কা করছেন না। স্থানীয় সরকার ব্যবস্থা সুদৃঢ় করার পরিবর্তে এই নির্বাচন দেশকে পেছনে ঠেলে দেবে বলেও আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।