ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬,   আষাঢ় ৮ ১৪৩৩

`আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধারা মূল্যায়িত হয়’

প্রকাশিত : ১০:২৩ পিএম, ২৮ নভেম্বর ২০১৭ মঙ্গলবার

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই মুক্তিযোদ্ধারা মূল্যায়িত হন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মঙ্গলবার ময়মনসিংহের মুক্তাগাছায় মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতাসহ সব সুযোগ-সুবিধা বাড়িয়েছে। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিতে আরও পরিকল্পনা নিয়েছে সরকার। এনিয়ে কাজ করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

আগামী সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কারও জন্য অপেক্ষা করে না, করবেও না। সংবিধান অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

সমাবেশে মুক্তিযোদ্ধা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

 

আর/এসএইচ