ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

বাস থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত : ০৯:০০ পিএম, ৫ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

রাঙ্গামাটিতে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে পূণ্যময় চাকমা (২০) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রেডিও স্টেশন এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত পূণ্যময় চাকমার বাড়ি জেলার বরকল উপজেলায়।

রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া জানান, চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিগামী একটি যাত্রীবাহী বাসের ছাদের উপর থেকে পড়ে যান ওই শিক্ষার্থী। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তিনি বলেন, পুলিশ মৃতের লাশ উদ্ধার করে রাঙ্গামাটি সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

আর