ঢাকা, শুক্রবার   ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান নিখোঁজ

প্রকাশিত : ০৯:৫৩ এএম, ৬ ডিসেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০১:৫৭ পিএম, ৬ ডিসেম্বর ২০১৭ বুধবার

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান নিখোঁজ বলে জানা গেছে। গত সোমবার বিকেল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। গতকাল মঙ্গলবার ধানমন্ডি থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মারুফের বিদেশ ফেরত মেয়ে সামিহা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেল ৫টার দিকে মারুফ তার মেয়েকে রিসিভ করতে বিমানবন্দরের উদ্দেশে ধানমন্ডির বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। জিডিতে উল্লেখ করা হয়েছে, তিনি বিমানবন্দরে যাননি।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, মারুফ জামানের সর্বশেষ কল লোকেশন অবস্থান দক্ষিণখানের সালনা এলাকায় পাওয়া গেছে। রাতে কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী তিনশ ফুট সড়কে তাঁর ব্যবহৃত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তাকে খুঁজে পেতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে।

 

একে/এমআর