ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৮ ১৪৩২

এক সঙ্গে মাহি-আমিন খান

প্রকাশিত : ১০:৫৭ এএম, ৮ ডিসেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০১:০৯ পিএম, ৮ ডিসেম্বর ২০১৭ শুক্রবার

মাহিয়া মাহি অভিনীত নতুন সিনেমা ‘অবতার’ এর শুটিং চলছে। পাবনা শহরের বিভিন্ন জায়গায় চলছে শুটিং। গত ১ ডিসেম্বর থেকে এ সিনেমার দৃশ্য ধারণে অংশ নিয়েছেন মাহি। আর এবারই প্রথম মাহি বড় পর্দার আরেক জনপ্রিয় মুখ আমিন খানের সঙ্গে একই ফ্রেমে কাজ করছেন। সিনেমাটি পরিচালনা করছেন হাসান শিকদার। দীর্ঘদিন পর আবারো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন আমিন খান।

মাহি বলেন, ‘আমিন ভাই শুধু একজন ভালো অভিনয়শিল্পী না, তিনি একজন ভালো মনের মানুষ। উনার সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে আমার। পাবনার ঐতিহ্যবাহী সব জায়গায় সিনেমাটির দৃশ্যধারণ হচ্ছে। ২০ ডিসেম্বর পর্যন্ত টানা শুটিং চলবে। তার পর ঢাকায় ফিরে সিনেমার বাকি অংশের কাজ শেষ হবে।’

এ  সিনেমাতে মাহি অভিনয় করছেন মেডিকেল পড়ুয়া এক ছাত্রীর চরিত্রে। গল্পের প্রয়োজনে এক সময় খুনের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে পড়েন তিনি। সিনেমাতে মাহির বিপরীতে অভিনয় করছেন নবাগত রুশো।

এছাড়া আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মিশা সওদাগর, সুব্রত প্রমুখ।

 

এসএ/