ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৭ ১৪৩২

১৪ দলের সভা সোমবার

প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ৯ ডিসেম্বর ২০১৭ শনিবার

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সভা আগামী সোমবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভা অনুষ্ঠিত হবে।

সভায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট যথাসময়ে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

 

আর