ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৭ ১৪৩২

রাজবাড়ীর গোয়ালন্দে বাসচাপায় নিহত ২

প্রকাশিত : ১০:২০ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৭ বুধবার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-খুলনা মহাসড়কে বাসচাপায় দুইজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার উজানচর ইউনিয়নের জমিদার ব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রিকশাচালক আব্দুল খালেক এবং রিকশার যাত্রী নাজিম উদ্দিন। নিহত নাজিম উদ্দিন গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের সরুপার চর গ্রামের জুরেন সেখের ছেলে এবং রিকশাচালক আব্দুল খালেক একই গ্রামের দরোগ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, নাজিম উদ্দিন গোয়ালন্দ বাজার থেকে আব্দুল খালেকের রিকশায় করে বাড়ি যাওয়ার জন্য রওনা দেন। রিকশাটি দৌলতদিয়া-খুলনা মহাসড়কের জমিদার ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে আাসা পটুয়াখালীগামী ঈগল পরিবহনের একটি বাস রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।

আাহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের ওসি নবি হোসেন খান বলেন, দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ঘাতক বাসটি আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়।

 

 

আর