ঢাকা, শুক্রবার   ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

সিলেটে নার্সিং হোস্টেল ভবনে, ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ১৬ এপ্রিল ২০১৬ শনিবার | আপডেট: ০৬:৩৬ পিএম, ১৬ এপ্রিল ২০১৬ শনিবার

Sylhetসিলেট নার্সিং হোস্টেল ভবনের অনেক স্থানে ফাটল ও দেবে যাওয়ায় ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ । শনিবার সকালে হঠাৎ করে হল ত্যাগের নির্দেশে ভোগান্তিতে পড়েন পৌনে ৪শ শিক্ষার্থী। হল কর্তৃপক্ষ জানায় বুধবারের ভুমিকম্পের ফলে হলের ভবনের অনেক স্থানে ফাটল দেখা দেয়। ভবনটি ঝুকির্পূণ হওয়ায় প্রথম ব্যাচের শতাধিক শিক্ষার্থীদের আজ ছুটি দেয়া হয়। আর যেসব শিক্ষার্থীর পরীক্ষা চলছে তাদের বিকল্প আবাসনের ব্যবস্থা করা হয়েছে। দুপুরে  ফাটল ধরা ও দেবে যাওয়া ভবনটি পরিদর্শন করেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।