ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

মার্সেল গ্রানোলেসকে হারিয়ে গায়েল মনফিলস সেমিফাইনালে

প্রকাশিত : ০৫:০৪ পিএম, ১৬ এপ্রিল ২০১৬ শনিবার | আপডেট: ০৫:০৪ পিএম, ১৬ এপ্রিল ২০১৬ শনিবার

Tennisফ্রান্সের মন্টে কার্লো মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে মার্সেল গ্রানোলেসকে হারিয়ে সেমিফাইনালে উঠলো গায়েল মনফিলস। স্প্যানিশ তারকা মার্সেল গ্রানোলেসকে হারিয়েছে ২-০ ব্যবধানে। খেলার শুরুতে মার্সেল এগিয়ে থাকলেও প্রথম সেটে ৬-২ গেমে জয় পায় মনফিলস। পিছিয়ে থেকে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়াতে চাইলেও পেরে উঠেনি ৩০ বছর বয়সী মার্সেল। শেষ পর্যন্ত দ্বিতীয় সেটেও জয় তুলে নেয় মনফিলস। এই জয়ে মন্টে কার্লো মাস্টার্সের শেষ চারে উঠে গেলেন ২৯ বছর বয়সী ফ্রান্স তারকা গায়েল মনফিলস।