ঢাকা, সোমবার   ২৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩

ওলামা লীগের মানববন্ধন

প্রকাশিত : ০১:০৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৭ রবিবার

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির প্রতিবাদে মুসলিম বিশ্বকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবরোধ আরোপ করাসহ ১৩ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।

আজ সকাল সাড়ে দশটায় মাওলানা আকতার হোসেন বোখারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন ও আলোচনা সভা পরিচালনা করেন আবুল হাসান শেখ শরীয়তপুরী।