ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

শেষ হয়েছে ৩য় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা।

প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ২২ এপ্রিল ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:৩৮ পিএম, ২২ এপ্রিল ২০১৬ শুক্রবার

বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয়েছে তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা। দেশের বিভিন্ন স্থানে মধ্যরাত পর্যন্ত শেষ সময়ের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটান প্রার্থীরা। দিনভর ব্যানার, ফেস্টুন আর মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানোর পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চান তারা। দেন নানা প্রতিশ্র“তিও। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় আওয়ামী লীগ ও বিএনপিসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মাঠে সক্রিয়। ভোটাররাও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা করছেন। তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শনিবার ভোটগ্রহণ করা হবে।