ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে শিশু উদ্ধার, আটক ১

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ২২ এপ্রিল ২০১৬ শুক্রবার | আপডেট: ০১:৩৫ পিএম, ২২ এপ্রিল ২০১৬ শুক্রবার

ভারতে পাচারের সময় সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে মুন্না হোসেন নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সেসময় মহাসাগর কুমার মণ্ডল নামে একজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া শিশু কুন্দুড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে স্কুল থেকে ফেরার পথে শ্যামনগরের গোবিন্দপুর গ্রামের মহাসাগর কুমার নতুন জামা কিনে দেয়ার লোভ দেখিয়ে মুন্নাকে ডেকে নিয়ে যায়। পরে ভারতে পাচারের উদ্দেশে <ংঃৎড়হম>সন্ধ্যায় তলুইগাছা সীমান্তে নিয়ে আসে। সেসময় মুন্নার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধারের পাশাপাশি পাচারকারী মহাসাগরকে আটক করে পুলিশে সোপর্দ করে।