ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

৩য় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামীকাল

প্রকাশিত : ০৭:২৫ পিএম, ২২ এপ্রিল ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:৩১ পিএম, ২২ এপ্রিল ২০১৬ শুক্রবার

আগামীকাল অনুষ্ঠিত হবে তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন। এরইমধ্যে ভোটগ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকাগুলোতে পাঠানো হয়েছে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী। এছাড়া, ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভোটাররা যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন সেব্যাপারে আইন শৃংখলা বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।