ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

ফিওরেন্টিনাকে ২-১গোলে হারিয়েছে জুভেন্টাস

প্রকাশিত : ০৯:৪৩ এএম, ২৫ এপ্রিল ২০১৬ সোমবার | আপডেট: ০৯:৪৩ এএম, ২৫ এপ্রিল ২০১৬ সোমবার

ইতালিয়ান লিগ সিরি আ তে ফিওরেন্টিনাকে ২-১গোলে হারিয়েছে জুভেন্টাস। খেলার শুরু থেকেই ফিওরেন্টিনার উপর চড়াও হয় জুভেন্টাস। খেলার ৩৯ মিনিটে মানজুকিকের গোলে এগিয়ে যায় জুভেন্টাস। এই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। এরপর খেলার  ৮১ মিনিটে কালিনিকের গোলে ১-১ এ সমতা আনে ফিওরেন্টিনা। তবে এ সমতা ২ মিনিটের বেশী ধরে রাখতে পারেনি তারা। ৮৩ মিনিটে মোরাটা গোল করলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস।