ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

টাকা পাচারের অভিযোগে সিএন্ডএফ প্রতিষ্ঠানের মালিক কর্মচারী আটক

প্রকাশিত : ০২:১৮ পিএম, ২৭ এপ্রিল ২০১৬ বুধবার | আপডেট: ০২:১৮ পিএম, ২৭ এপ্রিল ২০১৬ বুধবার

বিদেশে টাকা পাচারের অভিযোগে চট্টগ্রামে সিএন্ডএফ প্রতিষ্ঠানের মালিক ও এক কর্মচারীকে আটক করেছে দুনীর্তি দমন কমিশন দুদক। মঙ্গলবার বিকেলে নগরীর আগ্রাবাদ এলাকায় মেসার্স কার্গো মুভার ক্রাকার্সে এই অভিযান চালায় পুলিশ।  সেসময় সিএন্ডএফ এজেন্টের মালিক আবদুল আউয়াল এবং আবুল হাশেমকে গ্রেফতার করা হয়।  দুদক জানায়, অবৈধভাবে বিদেশে ১৮ হাজার মার্কিন ডলার পাচারের অভিযোগে ২০১৫ সালে নগরীর বন্দর থানায় মামলা করা হয়। ওই মামলার কারণেই তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে হাজির করা হলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেয়।