ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

রাজধানীতে নামলো স্বস্তির বৃষ্টি

প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ১ মে ২০১৬ রবিবার | আপডেট: ০৭:৩৫ পিএম, ১ মে ২০১৬ রবিবার

অবশেষে স্বস্তির বৃষ্টি নামলো রাজধানীতে। প্রচন্ড দাবদাহে যখন হাসফাঁস জনজীবনে, তখন রোববার সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে রাজধানীর আকাশ ছেঁয়ে যায় কালো মেঘে। কালবৈশাখীর সাথে নামে বৃষ্টি। বেশ কিছুদিন ধরেই খরতাপে পুড়ছিলো সারাদেশ। বৈশাখের মাঝামাঝিতে এসেও দেখা মিলছিলোনা বৃষ্টির। তাই সন্ধ্যার ঝড় বৃষ্টিতে পথচলতি মানুষ কিছুটা দুর্ভোগে পড়লেও, স্বস্তির কথা জানিয়েছে সবাই। বৃষ্টির কারণে কমেছে তাপমাত্রাও। তবে, কালবৈশাখীর জন্য কোন কোন এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।