ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিস্টার

প্রকাশিত : ০১:০৬ পিএম, ২ মে ২০১৬ সোমবার | আপডেট: ০১:০৬ পিএম, ২ মে ২০১৬ সোমবার

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা উৎসবের অপেক্ষাটা বাড়লো লিস্টার সিটির। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইতিহাস গড়ার আরো এক ধাপ এগুলো লিস্টার। ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডে শুরুথেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে খেলা । ম্যাচের ৮ মিনিটে নিজেদের মাঠে স্ট্রাইকার এন্থনি মার্শাল গোল করলে ১-০তে এগিয়ে যায় ম্যানইউ। এগিয়ে থেকে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। ১৭ মিনিটে লিস্টারের হয়ে ডিফেন্ডার ওয়েস মরগান গোল করে দলকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি কোন দলই। ১-১ গোলের ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল। ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ১৩২ বছরের ইতিহাস গড়তে লিস্টারের সামনে আরো দুটি সুযোগ রয়েছে।