ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

আগামী ৩ বছরে ৫লাখের বেশী গাছ লাগানোর ঘোষনা

প্রকাশিত : ০৫:২৫ পিএম, ২ মে ২০১৬ সোমবার | আপডেট: ০৫:২৫ পিএম, ২ মে ২০১৬ সোমবার

আগামী ৩ বছরে ৫লাখের বেশী গাছ লাগানোর ঘোষনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করর্পোরেসনের মেয়র আনিসুল হক। সকালে উত্তরায় একটি কমিউনিটি সেন্টারে নগরবাসির মাঝে গাছের চারা বিতরন ও রোপন কর্মসূচীর উদ্ধোধণী অনুষ্ঠানে এ ঘোষনা দেন তিনি। এসময় মেয়র বলেন, নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সব একে একে পূরন করা হবে। সবুজ ঢাকার অংশ হিসেবেই ৫লক্ষ গাছ লাগানো হবে বলেও জানান উত্তর সিটি মেয়র। ঢাকার প্রতিটি বিল্ডিংয়ের ছাদে গাছ লাগানোর আহ্বান জানান আনিসুল হক। এব্যাপারে নগরবাসির সহযোগিতা কামনা করেন তিনি।