ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে বৌদ্ধ সমিতির মানব বন্ধন ও সমাবেশ

প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ১৮ মে ২০১৬ বুধবার | আপডেট: ০৩:৫৩ পিএম, ১৮ মে ২০১৬ বুধবার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে জবাই করে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানব বন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ বৌদ্ধ সমিতি। এসময় তারা হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। মানববন্ধনে অংশগ্রহন কারীরা অভিযোগ করে বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র দেশের ধর্মীয় গুরুদের গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে। নগরীর বৌদ্ধমন্দির এলাকায় আয়োজিত মানববন্ধনে বৌদ্ধ ধর্মালম্বীরা যোগ দেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের  ভাইস চেয়ারম্যান আদর্শ কুমার বড়–য়া।