ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

বান্দরবানে আবাসিক হোটেল থেকে আদিবাসী যুবকের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ০৯:১০ পিএম, ১৯ মে ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:১০ পিএম, ১৯ মে ২০১৬ বৃহস্পতিবার

বান্দরবানে আবাসিক হোটেল থেকে এক আদিবাসী যুবকের  মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রু আবাসিক হোটেলের ১শ’ ১৫ নম্বর কক্ষের দরজা বন্ধ থাকায় এবং দুর্গন্ধ বের হওয়ায় কর্তৃপক্ষের সন্দেহের ভিত্তিতে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙ্গে উমংচিং মার্মা নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে। তাকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।